News71.com
 International
 29 Jan 21, 07:24 PM
 255           
 0
 29 Jan 21, 07:24 PM

নোভাভ্যাক্সের ভ্যাকসিন ঠেকাবে নতুন করোনা ভাইরাস।।

নোভাভ্যাক্সের ভ্যাকসিন ঠেকাবে নতুন করোনা ভাইরাস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নোভাভ্যাক্স করোনা ভাইরাসের নতুন একটি টিকা উদ্ভাবন করেছে। যা ঠেকাবে নতুন ধরনের ভাইরাসও। যুক্তরাজ্যে পরিচালিত বিস্তারিত এক পরীক্ষায় দেখা গেছে, করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিন ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। এই টিকাটি ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনটির বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছেন বিবিসির মেডিক্যাল এডিটর ফারগুস ওয়ালস। যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনা ভাইরাসের তিনটি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

 

এর মধ্যে একটি অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার, অপরটি ফাইজার-বায়োএনটেকের এবং তৃতীয়টি ওষুধ কোম্পানি মর্ডানার টিকা৷ যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। এই ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষ অংশ নেয়, যাদের ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছরের বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন