
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান ঘটনাস্থলে IED বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞের দল।
জানা গেছে, সেখানে পরপর ছ’টি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকটি গাড়ি উড়ে গেছে। এ মুহূর্তে সেখানে ৬টি দমকলের গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা একটা আইইডি বিস্ফারণ।