News71.com
 International
 29 Jan 21, 08:47 PM
 310           
 0
 29 Jan 21, 08:47 PM

টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।।

টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন। জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন।

 

এর আগে অ্যান্তোনিও গুতেরেস টিকার গণতন্ত্রীকরণ নিয়ে বলেন, মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলো সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি। সারা বিশ্বে যে সমস্ত বিশ্বাসযোগ্য সংস্থাগুলির করোনা টিকা তৈরি করছে তাদের অবিলম্বে তা বিতরণের লাইসেন্স দেওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন