News71.com
 International
 30 Jan 21, 12:26 PM
 240           
 0
 30 Jan 21, 12:26 PM

করোনা ঠেকাতে ফ্রান্সে আবারো নিষেধাজ্ঞা আরোপ।।

করোনা ঠেকাতে ফ্রান্সে আবারো নিষেধাজ্ঞা আরোপ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ফ্রান্সে আবারো যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স নতুন করোনার সংক্রমণ ঠেকাতে সীমান্তে বিধিনিষেধ আরোপ ও দেশকে আবারো লকডাউনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রবিবার থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে সকল দেশ থেকে ফ্রান্সে আসা সব ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ভেতরে থাকা ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষার আরও জোর দেওয়া হবে।

 

ফ্রান্সে এখন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বহাল আছে। দেশটির প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে পুলিশ তাদের সন্ধ্যার কারফিউ জোরদার করবে এবং অন্যান্য বিধিনিষেধ প্রয়োগ কার্যকর করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন