News71.com
 International
 30 Jan 21, 01:36 PM
 258           
 0
 30 Jan 21, 01:36 PM

ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব।।

ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব। নিষেধাজ্ঞা বাড়িয়ে তা ১৭ মে পর্যন্ত করা হয়েছে। এর আগে এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। নতুন ঘোষণায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ৩১ মার্চের পরিবর্তে আগামী ১৭ মে দেশটির স্থল, জল ও আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে। খবর আল আরাবিয়ার।

 

বিশ্বজুড়ে করোনা টিকা সরবরাহে সাম্প্রতিক যে বিলম্ব দেখা দিয়েছে সেটির কারণে এবং মহামারীর দ্বিতীয় ঢেউ বিবেচনা করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৬৮ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন