
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে ক্রমশই গ্রহণযোগ্যতা বাড়ছে বিজেপির। সেই অর্থে নিয়মিত দলটির প্রথমসারির সর্বভারতীয় দলীয় নেতা প্রায়ই আসছে পশ্চিমবঙ্গ সফরে। আজ শনিবার ও আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গে একাধিক কর্মসূচি ছিল।
কিন্তু দিল্লিতে আব্দুল কালাম সরণি অর্থাৎ ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরেই শাহের পশ্চিমবঙ্গে এবারের সফর বাতিল হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টা নাগাদ কলকাতা পৌঁছনোর কথা ছিল অমিত শাহের। শনিবার ও রোববার ঠাসা রাজনৈতিক কর্মসূচি ছিল শাহ'র। এই কর্মসূচীর মধ্যে হাওড়ায় অমিত শাহের উপস্থিতিতে মমতাচ্যুত হয়ে বিজেপিতে যোগদান করতেন সদ্যসাবেক বনমন্ত্রী ও তিন বিধায়ক।