News71.com
 International
 30 Jan 21, 01:46 PM
 264           
 0
 30 Jan 21, 01:46 PM

ভালোবাসা দিবসে খুলবে নিউইয়র্কের রেস্টুরেন্ট।।

ভালোবাসা দিবসে খুলবে নিউইয়র্কের রেস্টুরেন্ট।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের হার কমতে থাকায়, নিউইয়র্কের রেস্টুরেন্টগুলোর ভেতরে মাত্র ২৫% আসনে বসিয়ে খাওয়ানোর অনুমতি দেওয়া হয়েছে এবং তা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে। করোনার গতি-প্রকৃতির আলোকে ২৯ জানুয়ারি (শুক্রবার) স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এ ঘোষণা দেন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলানোর অভিপ্রায়ে মাসখানেক আগে রেস্টুরেন্টের ভেতরে বসে খাবারের অনুমতি একেবারেই বাতিল করা হয়।

 

বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটি সচল রাখার পাশাপাশি আর্থিক কর্মকাণ্ডে গতি আনার ক্ষেত্রে রেস্টুরেন্টগুলোর ভূমিকা অপরিসীম। বিশেষ করে করোনার কারণে রেস্টুরেন্টের ভেতরে খাবারের অনুমতি পুরোপুরি বাতিল করায় অসংখ্য রেস্টুরেন্ট একেবারেই বন্ধ ঘোষণা করা হয়েছে। বেকারের সংখ্যায় যোগ হয়েছে হাজার হাজার শ্রমিক-কর্মচারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন