
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ নামক অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষের এই ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে মোরাদাবাদের কুন্দরকি থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।
মোরাদাবাদ পুলিশের এসএসপি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, একটি মিনি বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরো একটি গাড়ি ওই দুটি গাড়িকে ধাক্কা মারে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।