News71.com
 International
 30 Jan 21, 10:34 PM
 282           
 0
 30 Jan 21, 10:34 PM

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে ইরান।। হাসান রুহানি

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে ইরান।। হাসান রুহানি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। খবর পার্সটুডের। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে ধর্ম ভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই।

 

আজ শনিবার ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ, আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন