
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পুলিশ একটি ফ্ল্যাট বাড়িতে ফ্রিজের ভেতর থেকে এক মৃত নারীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার কন্যাকে গ্রেফতার করা হয়। আটক নারী ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন, ১০ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা-মেয়ে একসাথে থাকতেন, তিনি "সেই ফ্ল্যাট ছাড়তে চাননি''।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। মৃত নারীর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই নারী কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি।