
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। কিন্তু এর মধ্যেই বিপাকে পড়েছেন ট্রাম্প। তার ডিফেন্স টিমের ৫ অ্যাটর্নি পদত্যাগ করেছেন। আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
আইনি কৌশল নির্ধারণে বিতর্কের জের ধরে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে আছেন বাচ বোয়ার্স ও ডেবোরাহ বার্বিয়ার। ডিফেন্স টিমে তাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এছাড়াও পদত্যাগ করেছেন নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জশ হাওয়ার্ড। সম্প্রতি তিনি এ টিমে যোগ দিয়েছিলেন। দক্ষিণ ক্যারোলিনার অ্যাটর্নি জনি গ্যাসার ও গ্রেস হ্যারিসও আর টিমে নেই।