News71.com
 International
 31 Jan 21, 11:26 AM
 296           
 0
 31 Jan 21, 11:26 AM

ব্রাজিলে ৬০ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আগুন।।

ব্রাজিলে ৬০ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আগুন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ভেন্যু ক্যাস্তেলাও অ্যারেনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এপির তথ্যমতে, ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়ে এবং ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। স্টেডিয়াম কর্তৃপক্ষ জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আর ঘটনাটি ঘটেছে স্টেডিয়ামের ব্রডকাস্ট অ্যারিয়ায়।

 

তবে আগুন লাগার বিষয়টি  পুরোপুরি নিশ্চিত হতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের পর স্টেডিয়াম কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ভেতরে কতজন আছে বা কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ৬০ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন এই ক্যাস্তেলাও অ্যারেনা ব্রাজিলের দুই ক্লাব কিয়ারা ও ফর্তালেজার হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন