News71.com
 International
 31 Jan 21, 11:27 AM
 290           
 0
 31 Jan 21, 11:27 AM

জনসন অ্যান্ড জনসন আনলো করোনা টিকা।। এক ডোজই যথেষ্ট

জনসন অ্যান্ড জনসন আনলো করোনা টিকা।। এক ডোজই যথেষ্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ তাদের তৈরি করোনার টিকা এক ডোজ নিলেই কাজ হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। শুক্রবার তারা জানিয়েছে, এক ডোজ টিকায় ৭২ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসন যে ট্রায়াল দিয়েছে, সেখানে একটি মাত্র ডোজেই পর্যাপ্ত কার্যকারিতা দেখা গেছে বলে জানিয়েছে কোম্পানিটি। 

 

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে, সেখানে ৫৬ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। কোনো জনগোষ্ঠী থেকে মহামারি দূর করতে কার্যকারিতার এই পরিমাণকে ‘যথেষ্ট’ বলে থাকেন বিজ্ঞানীরা।ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, অক্সফোর্ডের টিকার মতো জনসনের টিকাও ফ্রিজ তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

 

এই টিকার প্রতি ডোজ ব্রিটেনে ১০ ডলারে বিক্রি হবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এখনো প্রকাশ করা হয়নি।আপাতত পৃথিবীজুড়ে করোনার যে কয়েকটি টিকা আলোচনা এসেছে ফাইজার এবং অক্সফোর্ডের টিকা তাদের অন্যতম। এ দুটি টিকাই দুই ডোজ করে নিতে হচ্ছে। ফাইজার, অক্সফোর্ড ও মডার্নার টিকার ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন