
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবকে যুক্ত করে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। সম্পাদিত চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা বা এতে কোনো ধরনের পরিবর্তন প্রত্যাখ্যান করেছে দেশটি। খবর আল-জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহকে উদ্ধৃত করে শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ‘পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজ্যুলেশন দ্বারা স্বীকৃত একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি যা আলোচনা যোগ্য নয়, এই চুক্তির পক্ষগুলো পরিষ্কার এবং এটি অপরিবর্তনীয়।’