News71.com
 International
 31 Jan 21, 05:21 PM
 240           
 0
 31 Jan 21, 05:21 PM

গুয়ানতানামোর বন্দিদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা স্থগিত করল যুক্তরাষ্ট্র।।

গুয়ানতানামোর বন্দিদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা স্থগিত করল যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে থাকা বন্দিদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। অধিকাংশ আমেরিকানকে বাদ দিয়ে অপরাধীদের ভ্যাকসিনের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, রিপাবলিকানদের এমন প্রতিক্রিয়ায় এ কর্মসূচি থেকে সরে এসেছে দেশটি।

 

শনিবার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি টুইটবার্তায় বলেন, ‘আমরা পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছি না। বাহিনীর নিরাপত্তা বিধান পুনর্বিবেচনা করছি। মার্কিন বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ 

 

কিউবার গুয়ানতানামো বে-তে মার্কিন নৌঘাঁটিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ আটক বন্দিদের রাখা হয়েছে। সেখানে ৯/১১ টুইন টাওয়ারে হামলার অভিযোগে শীর্ষ আল কায়েদা নেতা খালিদ শেখ মোহাম্মদও আছেন। 

 

এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন গণমাধ্যমকে পেন্টাগন জানিয়েছিল, আটক ও বন্দিদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় এই ভ্যাকসিন নিতে পারবেন। এরপর এনিয়ে সমালোচনা শুরু করেন রিপাবলিকানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন