News71.com
 International
 31 Jan 21, 05:23 PM
 246           
 0
 31 Jan 21, 05:23 PM

যুগান্তকারী সিদ্ধান্ত।। বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা আরব আমিরাতের

যুগান্তকারী সিদ্ধান্ত।। বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা আরব আমিরাতের

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার বিদেশিদের নাগরিকত্ব দিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। তবে তা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। শনিবার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।  

 

যুগের পর যুগ বাস করেও আরব দেশগুলোতে নাগরিকত্ব পান না কোনও বিদেশি। এই নীতি পরিবর্তন করে যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে এ সংক্রান্ত আইনটিও সংশোধন করেছে আমিরাত সরকার। করোনা মহামারীতে উপসাগরীয় কোনও দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। শেখ মোহাম্মদ বলেন, ‘নতুন আইন সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন