News71.com
 International
 31 Jan 21, 05:24 PM
 319           
 0
 31 Jan 21, 05:24 PM

রেকর্ড পরিমাণে বাড়ছে মহাসাগরের তাপমাত্রা।। গলছে বরফ

রেকর্ড পরিমাণে বাড়ছে মহাসাগরের তাপমাত্রা।। গলছে বরফ

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা প্যান্ডেমিকে দীর্ঘ লকডাউন বিশ্ব প্রকৃতিতে বদল আনতে শুরু করেছিল। বিশ্ব জলবায়ু পরিবর্তনের নেপথ্যে অন্যতম 'খলনায়ক' গ্রিন হাউস গ্যাসের নির্গমন অনেকটাই কমেছিল। কিন্তু পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। সারাবিশ্বে পানির তাপমাত্রা নির্ণয় করে দেখা গেছে, ২০২০ সালে মহাসাগরে যে পরিমাণ উত্তাপ সঞ্চিত আছে তা ১৯৫৫ সালের পর থেকে সবচেয়ে বেশি। 

 

গত ১৩ জানুয়ারি এই বিষয়ে অনলাইনে 'অ্যাডভান্স ইন অ্যাটমোসফেরিক সায়েন্স’ নামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সমুদ্রে তাপমাত্রা বাড়ার ফলে গ্রীনল্যান্ড ও আন্টার্টিকায় বরফ গলতে শুরু করেছে। সেই সঙ্গে এই উষ্ণতা গ্রীষ্মকালীন ক্রান্তীয় ঝড়কেও গতি দিচ্ছে। গবেষকরা মুর সেন্সর, আর্গো ফ্লোটস, আন্ডার ওয়াটার রোবট এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে তাপমাত্রা ডাটার মাধ্যমে সমুদ্রের উপরের ২,০০০ মিটারের উপরে কতটা তাপশক্তি সংগ্রহ রয়েছে তা অনুমান করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন