News71.com
 International
 01 Feb 21, 01:44 PM
 289           
 0
 01 Feb 21, 01:44 PM

ভারতে করোনার টিকা নিয়ে ১১ জনের মৃত্যু।। তদন্তের দাবি চিকিৎসকদের

ভারতে করোনার টিকা নিয়ে ১১ জনের মৃত্যু।। তদন্তের দাবি চিকিৎসকদের

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ দেশটির তেলেঙ্গানা রাজ্যের এক নারী স্বাস্থ্যকর্মী টিকা নেওয়ার পরে মারা যান। এ নিয়ে শুধু তেলেঙ্গানাতেই টিকা নেওয়ার পরে মারা গেছেন তিনজন। আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১১ জন। ফলে এই টিকার ব্যাপারে দেশটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে দেশটির কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসকরা। 

 

জানা যায়, সর্বশেষ মারা যাওয়া ওই স্বাস্থ্যকর্মী গত ১৯ জানুয়ারি তেলেঙ্গানার কাশীপেট হাসপাতালে টিকা নিয়েছিলেন। এর তিন-চার দিন পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপর ২৯ জানুয়ারি তাকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। তবে তেলেঙ্গানার স্বাস্থ্য দপ্তরের দাবি, ওই মহিলা স্বাস্থ্যকর্মীর শ্বাস-প্রশ্বাস জনিত সংক্রমণ, ফুসফুসের সমস্যার মতো কো-মর্বিডিটি ছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে। এর সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই। মৃত্যুর প্রাথমিক কারণ হার্ট অ্যাটাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন