News71.com
 International
 01 Feb 21, 08:42 PM
 322           
 0
 01 Feb 21, 08:42 PM

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনি যোদ্ধারা।।

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনি যোদ্ধারা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। রবিবার ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। খবর প্যালেস্টাইন টুডের। সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এ ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন