News71.com
 International
 02 Feb 21, 09:05 PM
 243           
 0
 02 Feb 21, 09:05 PM

চীনে তৈরি হচ্ছে ‘নকল ভ্যাকসিন’।। গ্রেফতার ৮০ জন

চীনে তৈরি হচ্ছে ‘নকল ভ্যাকসিন’।। গ্রেফতার ৮০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে বেশ কয়েক মাস ধরেই মানুষের কাছে নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি অসাধু চক্র। সম্প্রতি এ চক্রের ৮০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিল চক্রটি। সম্প্রতি জিয়াংসু, বেইজিং ও শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করেছে চীনা পুলিশ। অভিযুক্তরা তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন