
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় (সোমবার) এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মাত্র ৯৪ জন, যা মহামারীর বিগত ১০ মাসে প্রথমবার সর্বনিম্ন দৈনিক মৃত্যু।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫২২ জনে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২২ লাখ ৪৭ হাজারের মতো।