
আন্তর্জাতিক ডেস্কঃ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মাণ করেছে অত্যাধুনিক রকেট। ‘জুলজানাহ’ নামের রকেটটি ২২০ কেজি ওজনের, যেটা কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম। এই রকেট যেকোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেছেন, রকেটটিতে সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানী ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইরানি বিজ্ঞানীরা প্রথমবারের মতো কঠিন জ্বালানী ব্যবহার করে মহাকাশে রকেট পাঠাতে সক্ষম হলেন।