News71.com
 International
 02 Feb 21, 09:09 PM
 241           
 0
 02 Feb 21, 09:09 PM

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের।।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বাইডেন এ হুমকি দেন এবং দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

বেসামরিক নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় নিন্দা জানান বাইডেন এবং দেশটির নির্বাচিত নেতা অং সান সু চিকে আটকে রাখার বিষয়টি ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশটির উত্তরণের ওপর প্রত্যক্ষ আক্রমণ’ বলে মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন