News71.com
 International
 02 Feb 21, 09:10 PM
 253           
 0
 02 Feb 21, 09:10 PM

মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বলছে আসিয়ান প্রতিবেশীরা।।

মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বলছে আসিয়ান প্রতিবেশীরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের কয়েকটি দেশ তাদের সদস্য মিয়ানমারে সেনা অভ্যুত্থানকে ‘অভ্যন্তরীণ’ ব্যাপার বলে বিবেচনা করছে। জোটের পক্ষ থেকে অথবা সদস্য দেশগুলোর পক্ষ থেকে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সরাসরি কোনও নিন্দা করা হয়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের এই জোটের বর্তমান চেয়ারম্যান ব্রুনাই এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “এই জোট আশা করে জনগণের ইচ্ছার প্রতি সম্মান রেখে সংলাপের মাধ্যমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।” আসিয়ান চেয়ারম্যানের বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আসিয়ান জোটের সদস্য দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা এই এলাকার শান্তি এবং সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

তবে আসিয়ানের তিনটি সদস্য দেশ (ক্যাম্বোডিয়া, ফিলিপিন্স এবং থাইল্যান্ড) খোলাখুলি বলেছে, মিয়ানমারে যা হচ্ছে তা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে তাদের কিছু বলার নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন