
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের অর্থনীতিকে প্রায় ডুবিয়ে মেরেছে দেশটির সামরিক বাহিনী। এরই মধ্যে কোটি কোটি ডলারের বিদেশি বিনিয়োগকে ঝুঁকিতে ফেলেছে জান্তা সরকার।
বিশ্বব্যাংকের তথ্যে দেখা যায়, গত বছর মিয়ানমারে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ ছিল সিঙ্গাপুর। এসময়ে দেশটিতে যত বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে সিঙ্গাপুর একাই করেছে এর ৩৪ শতাংশ। আর ২৬ ভাগ নিয়ে মিয়ানমারে বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং।
এদিকে, গত সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে মিয়ানমারের অর্থনীতি সাড়ে ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হারিয়েছে। যে বিনিয়োগ দেশটিতে আসার কথা ছিল। আসি আসি করেও না আসা বিনিয়োগের মধ্যে ২০ ভাগই আসতো দেশটির উৎপাদন ও আবাসন খাতে। তবে, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিপর্যস্ত বিশ্ব পরিস্থিতিতে খুব ভালো বিনিয়োগ বা ব্যবসা কেউ আশাই করেনি।