News71.com
 International
 02 Feb 21, 09:20 PM
 307           
 0
 02 Feb 21, 09:20 PM

৪০ কোটি ৭০ লাখ করোনা টিকা কিনছে যুক্তরাজ্য।।

৪০ কোটি ৭০ লাখ করোনা টিকা কিনছে যুক্তরাজ্য।।

আন্তর্জাতিক ডেস্কঃ টিকা নিয়ে যেভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে সব দেশ চেষ্টা করছে তাদের নাগরিকদের জন্য টিকা নিশ্চিত করতে। এই দৌড়ে সবার আগে যুক্তরাজ্য। সর্বশেষ যুক্তরাজ্য ৪ কোটি ফ্রান্সের উৎপাদিত ভ্যালনেভা টিকার অর্ডার দিয়েছে। দেশটির সরকার বলেছে, আগামী শীতে যেন মানুষের টিকা পেতে সমস্যা না হয়, সেই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সর্বশেষ তথ্যমতে যুক্তরাজ্য প্রায় ৪০ কোটি ৭০ লাখ টিকার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত যুক্তরাজ্য বর্তমানে বিভিন্ন টিকা কোম্পানির কাছে যে পরিমাণ অর্ডার দিয়েছে তা দেশটির মানুষদের তুলনায় অনেক বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন