News71.com
 International
 02 Feb 21, 09:21 PM
 301           
 0
 02 Feb 21, 09:21 PM

ট্রায়ালে রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ।।

ট্রায়ালে রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেডিকেল জার্নাল ল্যানসেটে রাশিয়ার স্পুটনিক টিকার শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ওই রুশ টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকর, পাশাপাশি স্পুটনিক নিরাপদ বলে বিবেচিত হয়েছে। করোনা আক্রান্তদের সুরক্ষায় স্পুটনিক সম্পূর্ণভাবে কার্যকর বলেও জানানো হয়।

শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশের আগে টিকাটি প্রয়োগ শুরু করায় নানা ধরনের বিতর্কের তৈরি হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, রুশ টিকার কার্যকরিতা এবং নিরাপত্তা এখন সবার সামনে। এরমধ্য দিয়ে স্পুটনিক; ফাইজার, অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা, মডার্না এবং জ্যানসেনের পাশে উঠে এলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন