
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান শনিবার বলেছেন, মতপার্থক্য থাকলেও বিরোধী জোট ঐক্যবদ্ধ। জিও নিউজের সংবাদ অনুযায়ী, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে পরামর্শ দেয় জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।অন্যদিকে নওয়াজ শরীফের দল পিএমএল-এন এই ধারণা প্রত্যাখ্যান করে। এর পরেই পিডিএম প্রধান এ ধরনের কথা বললেন। পেশোয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিডিএম প্রধান বলেন, ইমরান খানের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের উদযাপনের কোনো কারণ নেই। পিডিএম ঐক্যবদ্ধ এবং আমরা সুযোগ বুঝে আমাদের কার্ড দেখাবো।