
আন্তর্জাতিক ডেস্কঃ শিশু নির্যাতনে অভিযুক্ত আসামিকে ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় আমেরিকার কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট নিহত হয়েছেন। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের। খবরে বলা হয়, এদিন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওই আসামিকে ধরতে গেলে কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি। এক পর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই। গোলাগুলির এ ঘটনায় সংস্থাটির দুইজন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এফবিআই। আহত হয়েছেন আরও তিনজন।