News71.com
 International
 03 Feb 21, 11:53 AM
 243           
 0
 03 Feb 21, 11:53 AM

করোনা চিকিৎসায় ৪০৫ কোটি টাকা সংগ্রহকারী শতবর্ষী টম মুরের করোনায় মৃত্যু॥

করোনা চিকিৎসায় ৪০৫ কোটি টাকা সংগ্রহকারী শতবর্ষী টম মুরের করোনায় মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন করোনার চিকিৎসায় প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড (প্রায় ৪০৫ কোটি টাকা) সংগ্রহ করা সেই শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) টম মুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দুই মেয়ে হান্না ও লুসি। গত কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন টম মুর। গত সপ্তাহে তার করোনা ভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে। গত ৩১ জানুয়ারিতে মুরকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে। এরপর অবস্থার অবনতি হলে মঙ্গলবার হাসপাতালেই তিনি মারা যান। যুক্তরাজ্যের সাবেক প্রবীণ এই সেনা কর্মকর্তা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শুধুমাত্র হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে পরিণত হয়েছিলেন জাতীয় প্রতীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন