News71.com
 International
 03 Feb 21, 12:03 PM
 287           
 0
 03 Feb 21, 12:03 PM

ইরান ত্যাগের অনুমতি পেলেন দক্ষিণ কোরিয়ার নাবিকরা।।

ইরান ত্যাগের অনুমতি পেলেন দক্ষিণ কোরিয়ার নাবিকরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় এক মাস আগে পারস্য উপসাগর থেকে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকারের নাবিকদের ইরান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে বলেছেন, দক্ষিণ কোরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগ এসব নাবিককে ইরান ত্যাগের অনুমতি দিয়েছে।

বিষয়টিকে তিনি ইরানের পক্ষ থেকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তবে দক্ষিণ কোরিয়ার তেল ট্যাংকারটির আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিষয়টি এখনও ইরানের আদালতে বিচারাধীন রয়েছে এবং এটির ক্যাপ্টেনের বিরুদ্ধেও আদালতে মামলা চলবে বলে তিনি জানান।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী গত ৪ জানুয়ারি পারস্য উপসাগরের পানি দূষিত করার অভিযোগে ২০ ক্রুসহ দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকার আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন