News71.com
 International
 03 Feb 21, 09:07 PM
 277           
 0
 03 Feb 21, 09:07 PM

মিয়ানমারের ক্ষমতা দখলকে ‘ক্যু’ হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র॥

মিয়ানমারের ক্ষমতা দখলকে ‘ক্যু’ হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকে ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর যে কোনো সময় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর মধ্যেই মিয়ানমারের নেইপিডোতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সামরিক বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন