News71.com
 International
 03 Feb 21, 09:09 PM
 276           
 0
 03 Feb 21, 09:09 PM

করোনায় ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ॥

করোনায় ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থায় পড়েছে দেশটি। সে সঙ্গে গত এক বছরে ইতালিজুড়ে ৪ লাখ ৩১ হাজার মানুষ স্থায়ী চাকরি হারিয়েছে। যার মধ্যে রয়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার ইতালির জাতীয় পরিসংখ্যান অফিস এ তথ্য তুলে ধরে। করোনার ভয়ংকর আগ্রাসনে লণ্ডভণ্ড প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশজুড়ে কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। ২০২০ সালে ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন