News71.com
 International
 03 Feb 21, 10:27 PM
 241           
 0
 03 Feb 21, 10:27 PM

একাধিক অভিযোগে ২ সপ্তাহের রিমান্ডে মিয়ানমার নেত্রী সু চি॥

একাধিক অভিযোগে ২ সপ্তাহের রিমান্ডে মিয়ানমার নেত্রী সু চি॥

আন্তর্জাতিক ডেস্কঃ যোগাযোগের সরঞ্জাম অবৈধভাবে আমদানির অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। মিয়ানমার পুলিশের তথ্য অনুযায়ী, এ বিষয়ে তদন্তের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন সু চি। বুধবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতা এবং কয়েকশ’ আইন প্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। শান্তিতে নোবেল বিজয়ী ৭৫ বছর বয়সী এ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আমদানি-রপ্তানির আইন লঙ্ঘন করেছেন এবং তার ঘরে ওয়াকি-টকি সহ অবৈধ যোগাযোগের সরঞ্জাম পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন