News71.com
 International
 03 Feb 21, 10:37 PM
 293           
 0
 03 Feb 21, 10:37 PM

প্রথম সমকামী মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়লেন পিট॥

প্রথম সমকামী মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়লেন পিট॥

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৯ বছর বয়সী পিট ব্যাটিগিগ একজন প্রকাশ্য সমকামী। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পিট ব্যাটিগিগকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা দেন। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে টান্সপোর্টেশন মন্ত্রী পদে সিনেট আজ তার মনোনয়ন নিশ্চিত করেছে। এদিকে ‘লেসবিয়ান গে বাই সেক্সুয়েল ট্র্যান্সজেন্ডার কুইয়ার’ শীর্ষক মার্কিন সংগঠনের প্রেসিডেন্ট কেইট এলিস পিট ব্যাটিগিগকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকায় সমকামীদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই আরেকটি সাফল্যের ধাপে পৌঁছেছে। এছাড়াও পিটের বিজয়ে সমকামী মহলগুলোও উচ্ছ্বসিত। নাগরিক অধিকারের পক্ষে এ বিষয়টিকে একটি অগ্রসর পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। সাম্প্রতিক সময়ে খুবই শক্তিশালী হয়ে উঠা সমকামীদের সংগঠনগুলো মনে করেন, সর্বত্র রক্ষণশীলদের বিরোধিতার পরও সমাজে, রাজনীতিতে, প্রশাসনে সমকামী হিসেবে কোনো বৈষম্য করা দণ্ডনীয় অপরাধ। তাই পিট ব্যাটিগিগ ডেমোক্রেট দলের উদীয়মান তারকা হিসেবে মনে করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন