News71.com
 International
 03 Feb 21, 10:37 PM
 309           
 0
 03 Feb 21, 10:37 PM

গরু পাচারে জড়িত বিএসএফ অফিসারদের বরখাস্ত ও বদলি॥

গরু পাচারে জড়িত বিএসএফ অফিসারদের বরখাস্ত ও বদলি॥

আন্তর্জাতিক ডেস্কঃ গরু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজন অফিসারকে বরখাস্ত এবং ১২ জনকে বদলি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গত বছর থেকেই দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে গরু পাচার চক্রের সঙ্গে বিএসএফ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করছে। বিবিসি জানায়, অন্তত ৪ বছর আগেই বাহিনীর মহাপরিচালককে এ বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন এক কমান্ড্যান্ট। তারপরও এত বছরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, বাহিনীটির ভেতরেই সেই প্রশ্নও উঠছে। বিএসএফ’র কয়েকটি সূত্র বলছে, “সর্ষের মধ্যেই ভূত ছিল। যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোখা, গরু পাচার চক্রে জড়িত ছিলেন সেই সব সিনিয়র অফিসারদের একাংশও। এদের মধ্যে কয়েকজনের নাম সামনে এসেছে, কিন্তু আরও অনেকেই জড়িত ছিলেন। তারা কেউ বিএসএফ থেকে অন্য বাহিনীতে চলে গেছেন বা তাদের যেতে দেওয়া হয়েছে, কেউ চাকরি ছেড়ে দিয়েছেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন