News71.com
 International
 04 Feb 21, 12:10 PM
 335           
 0
 04 Feb 21, 12:10 PM

মিয়ানমারের সামরিক শাসন ব্যর্থ করে দিন॥ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ

মিয়ানমারের সামরিক শাসন ব্যর্থ করে দিন॥ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সেনাশাসন ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ আহ্বান জানান। খবর বিবিসির। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেনা কর্মতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোনও দেশ শাসনের উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি-সহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তির আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। এছাড়া দেশ শাসনের নামে ধরকাপড় এবং গণতন্ত্র চর্চায় বাধা দেওয়া আইনের অবক্ষয় বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন