News71.com
 International
 04 Feb 21, 12:13 PM
 279           
 0
 04 Feb 21, 12:13 PM

উগান্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা॥ নিহত ৩২

উগান্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা॥ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে এ হতাহত হয়। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা। তিনি বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার হয়ে আসে। এতে ৩২ জন নিহত ও পাঁচজন আহত হয়।

বুধবার উগান্ডার পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ১০ জন তাত্ক্ষণিকভাবে মারা যায়। আর ৩৩ জন গুরুতর আহত হয়। এতে বলা হয়েছে যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।স্থানীয় ডেইলি মনিটর পত্রিকায় একটি উল্টে যাওয়া ট্রাক ও চুরমার হওয়া একটি গাড়ির ছবি প্রকাশ করা হয়েছে। এর প্রতিবেদনে বলা হয়েছে, লাশের কফিন নিয়ে যাওয়া দ্রুতগামী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন