News71.com
 International
 04 Feb 21, 09:36 PM
 296           
 0
 04 Feb 21, 09:36 PM

ইরানে করোনা টিকার প্রথম চালান পাঠালো রাশিয়া॥

ইরানে করোনা টিকার প্রথম চালান পাঠালো রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে করোনার রুশ টিকা ‘স্পুতনিক-ভি’ এর প্রথম চালান। আজ বৃহস্পতিবার রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মস্কো থেকে বলেছেন, করোনার টিকার প্রথম চালান বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি টিকা ‘স্পুতনিক-ভি’ অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এই টিকা অনুমোদন করেছে। গত সপ্তাহে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়। কাজেম জালালি বলেন, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুতনিক-ভি’ মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ এই টিকা নিয়েছেন। কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন