News71.com
 International
 05 Feb 21, 11:00 AM
 242           
 0
 05 Feb 21, 11:00 AM

তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বিক্ষোভ॥

তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ আঙ্কারায় নিযুক্ত চীনা দূতাবাসের বাইরে বৈঠক করেছে তুরস্কে বসবাসরত উইঘুর মুসলমানরা। বৃহস্পতিবার তারা সেখানে বৈঠকের পর চীনা দূতাবাসের কাছে দাবি জানিয়েছে, চীন সরকার তাদের পরিবারের সদস্যদের আটককেন্দ্রে নিয়ে গিয়ে কী অবস্থায় রেখেছে, তা জানাতে হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় একশ উইঘুর ইস্তাম্বুলে চীনা কনস্যুলেটের সামনে জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে ১৮ দিন অবস্থান করে প্রতিবাদ জানায়। তাদের দাবি ছিল, ২০১৭ সাল থেকে তারা পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছে না। বিক্ষোভকারীদের পক্ষে মির্জাহমেত ইলিয়াসোগলু বলেন, অন্তত ৫১৯৯ জনের ব্যাপারে আমরা জানি। তাদের খোঁজ মিলছে না। চীনা কনস্যুলেটে এই তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু চীনা কর্মকর্তারা ওই নথি জমা নেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন