News71.com
 International
 05 Feb 21, 11:04 AM
 325           
 0
 05 Feb 21, 11:04 AM

করোনার জীন অনুসন্ধানে চীনে বাদুড়ের গুহায় অভিযান চালাতে হবে॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার জীন অনুসন্ধানে চীনে বাদুড়ের গুহায় অভিযান চালাতে হবে॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে অবস্থানরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের এক সদস্য জানিয়েছেন, ভাইরাসের জীনগত উপাদান অনুসরণ করতে বাদুড়ের গুহায় অনুসন্ধান করা দরকার। বিশেষজ্ঞ দলের সদস্য এবং প্রাণিবিজ্ঞানী ও প্রাণি রোগ বিশেষজ্ঞ পিটার ড্যাসজ্যাক জানান, ভাইরাসটি কীভাবে মহামারি ছড়িয়েছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল নতুন তথ্য সংগ্রহ করছে। এ সময় গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে এমন কোনো প্রমাণ তারা পাননি বলে জানান তিনি। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি।

২০০২ থেকে ২০০৩ সালে চীনের উহান প্রদেশের একটি গুহায় বাদুরের আবাসস্থলে সার্স ভাইরাসের উৎস সন্ধানের গবেষণায় সম্পৃক্ত ছিলেন ড্যাসজ্যাক। তিনি বলেন, আমরা যদি সত্যিকার প্রাণিজাত উৎস বের করতে চাইলে একইরকম গবেষণা চালাতে হবে। বাদুড়ের গুহাগুলো চীন বর্তমানে নমুনায়ন করছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রদেশ উহানে এর আগে করোনাভাইরাসের সঙ্গে মিল আছে এমন ভাইরাস পাওয়া গিয়েছে। ২০১৯ সালে উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার অনেক আগে থেকেই এটি ছড়াচ্ছিল কিনা সেই সম্ভাবনা ভালোভাবে খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন