News71.com
 International
 05 Feb 21, 10:15 PM
 234           
 0
 05 Feb 21, 10:15 PM

আফ্রো-ইউরেশিয়ান দেশে পরিণত হচ্ছে তুরস্ক।।

আফ্রো-ইউরেশিয়ান দেশে পরিণত হচ্ছে তুরস্ক।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত ১৫ বছর ধরে আফ্রিকা, বিশেষ করে পূর্ব আফ্রিকার সঙ্গে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে তুরস্ক। তুরস্ক এখন আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, শিক্ষা, কূটনৈতিক, পরিকাঠামো, রাজনৈতিক, সামাজিক সম্পর্ক আরও বাড়াচ্ছে। তারা এখন নিজেদের ইউরেশিয়ান নয়, আফ্রো-ইউরেশিয়ান দেশ বলছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তুরস্কের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ভালো করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। গত ১০ বছরে আফ্রিকায় তুরস্কের কূটনীতিকদের সংখ্যা চারগুণ বাড়ানো হয়েছে।

২০০৯ সালে আফ্রিকার দেশগুলোতে মাত্র ১২টি দূতাবাস ছিল। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৪২। আরও দুইটি দূতাবাস খোলা হচ্ছে। ২০০২ সালে সাব-সাহারান আফ্রিকার সঙ্গে তুরস্কের বাণিজ্যের পরিমাণ ছিল একশ কোটি ডলার। ২০১৯-এ তা হয়েছে ৭৬০ কোটি ডলার। বিদেশে তুরস্কের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হলো সোমালিয়া। তুরস্কের সেনা সেখানে সোমালিয়ার সেনাকে প্রশিক্ষণ দেয়। সুদান, নাইজার, চাদ, জিবুতি, গিনির মতো দেশগুলোর পাশাপাশি সোমালিয়া তুরস্কের কাছ থেকে ঢালাও সাহায্য পেয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন