News71.com
 International
 05 Feb 21, 10:15 PM
 249           
 0
 05 Feb 21, 10:15 PM

দিল্লির ট্রাক্টর মিছিলে যোগ দেওয়া ২১ কৃষক নিখোঁজ।।

দিল্লির ট্রাক্টর মিছিলে যোগ দেওয়া ২১ কৃষক নিখোঁজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিলে যোগদান করে নিখোঁজ হয়েছেন দেশটির ২১ জন কৃষক। গত ২৬ জানুয়ারি থেকে তাদের খোঁজ মিলছে না। কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম) এমন অভিযোগ করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানিয়েছে সংগঠনটি।

ট্রাক্টর মিছিলের পর থেকে জেলে রয়েছেন এমন ১১৫ জনের তালিকা প্রকাশ করেছে দিল্লি সরকার। কিন্তু এখন পর্যন্ত ২১ জনের কোনও খোঁজ নেই বলে দাবি আন্দোলনে শামিল কৃষক ইউনিয়নগুলির। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন