
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে আবার কর্তৃত্ব চায় আমেরিকা। কূটনীতির জোর খাটিয়ে রাশিয়ার আগ্রাসন, চীনের মার্কিন অর্থনীতিকে প্রভাবিত করার প্রবণতায় এবার রাশ টানতে চান তারা। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ভাষণে আক্রমণাত্মক বক্তব্য দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিশ্বের সমস্ত দেশকে এই বার্তায় তিনি বলেন, “আমেরিকা ইজ ব্যাক”। অর্থাৎ আমেরিকা আবার পুরনো মেজাজে ফিরছে। প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন বাইডেন। সেখানেই এই ঘোষণা দেন তিনি।