News71.com
 International
 05 Feb 21, 10:19 PM
 331           
 0
 05 Feb 21, 10:19 PM

ফের তালেবান হামলায় রক্তাক্ত আফগানিস্তান।। নিহত ১৬ জন

ফের তালেবান হামলায় রক্তাক্ত আফগানিস্তান।। নিহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ফের তালেবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এঘটনায় অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তালেবান জঙ্গিরা আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে এ হামলা চালায়।

জানা গেছে, অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সরকারি বাহিনীর উপর আচমকা আঘাত হানে তালেবান। ফলে অবস্থা বুঝে ওঠার আগেই ১৬ জনের প্রাণহানি হয়।

এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এই হামলার ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন