News71.com
 International
 05 Feb 21, 10:28 PM
 310           
 0
 05 Feb 21, 10:28 PM

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ইরানের॥ নিহত অন্তত ৫০ সন্ত্রাসী

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ইরানের॥ নিহত অন্তত ৫০ সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বালুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশ্যাল ফোর্স ইরানি রেভলিউশানির গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। খবর ইন্ডিয়া টুডে, বিজনেস টুডে ও দ্য উইকের। জানা গেছে, আগাম গুপ্তচর মারফত খবরের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে বালুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। তাদের অভিযানে নিহত হয় জইশ-আল-আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। পাকিস্তান শিবিরের নিহতের সংখ্যা ৫০-এর কাছাকাছি। অভিযানে জখম হয়েছেন বেশ কয়েকজন ইরানি সৈনিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন