News71.com
 International
 05 Feb 21, 10:28 PM
 325           
 0
 05 Feb 21, 10:28 PM

সু চির প্রধান সহযোগীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার।।

সু চির প্রধান সহযোগীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চির অন্যতম সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের রাজনৈতিক নেতা উইন হাতেইন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তার বোনের বাসা থেকে গ্রেফতার হন। সু চিকে গ্রেফতার করে সামরিক শাসন জারি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকি-ধামকির মধ্যেই নতুন করে এই শীর্ষ রাজনীতিককে আটক করা হলো।সু চির দল এনলডি জানিয়েছে, উইন ইয়াঙ্গুনে তার বোনের বাসায় রাত্রিযাপন করছিলেন। ওখান থেকেই তাকে ধরে নাইপিদোর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী সু চির এই সহযোগীকে এর আগেও দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়।

উইন হাতেইন, সু চির ডান হাত হিসেবেও বিবেচিত। গ্রেফতারের আগে এক গণমাধ্যমকে তিনি বলেছিলেন, সামরিক অভ্যুত্থান কোনো জ্ঞানসম্পন্ন কাজ নয়, সামরিক শাসনে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া হবে, এর বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। মার্কিন বার্তা সংস্থা এপির তথ্যমতে, গত সোমবার সামরিক শাসন জারি হবার পর এ পর্যন্ত ১৩০ জনের বেশি রাজনৈতিক ও আইনপ্রণেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন