News71.com
 International
 06 Feb 21, 10:43 AM
 320           
 0
 06 Feb 21, 10:43 AM

জার্মানিসহ ৩ দেশের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া॥

জার্মানিসহ ৩ দেশের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিসহ তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া। অন্য দু’টি দেশ হলো সুইডেন ও পোল্যান্ড। এই তিন দেশের কূটনীতিক রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন’ বলে অভিযোগ। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভের সঙ্গে ইউরোপীয় ইয়নিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠক করার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা আসে। এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাশিয়ার এমন দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের কূটনীতিক এ ধরনের কোনো বিক্ষোভে অংশ নেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন