News71.com
 International
 06 Feb 21, 10:43 AM
 335           
 0
 06 Feb 21, 10:43 AM

স্কুলে বাধ্যগতভাবে হিজাব পরা নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া॥

স্কুলে বাধ্যগতভাবে হিজাব পরা নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ান সরকার স্কুলে বাধ্যগতভাবে ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে, দেশটির স্কুলে হিজাব পরা বাধ্যতামূলক ছিল। গত বুধবার সরকারি ফরমান হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি এক খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। দেশটির এমন পদক্ষেপে শুক্রবার মানবাধিকার কর্মীরা প্রশংসা করে বলেছেন, ইন্দোনেশিয়া অমুসলিম মেয়েরা বছরের পর বছর ধরে হিজাব পরতে বাধ্য হয়েছে।

আন্দ্রে হার্সন নামে এক মানবাধিকার কর্মী জানান, ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে এখনো স্কুলগুলোতে হিজাব বাধ্যতামূলক। ফলে সরকারের এই ফরমান একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, ‘অধিকাংশ সরকারি স্কুলে নারী শিক্ষার্থী এবং শিক্ষকদের সামাজিক চাপ, চাকরিচ্যুত হওয়া বা হুমকির ভয়ে বাধ্যতামূলকভাবে হিজাব পরতে হয়।’ ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাদিয়েম মাকারিম বলেন, ধর্মীয় পোশাক পরবে কিনা তা ‘একজনের ব্যক্তিগত স্বাধীনতা’, স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত দিতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন