News71.com
 International
 07 Feb 21, 11:33 AM
 286           
 0
 07 Feb 21, 11:33 AM

উইঘুর ক্যাম্পে ধর্ষণ॥ গভীরভাবে বিচলিত যুক্তরাষ্ট্র

উইঘুর ক্যাম্পে ধর্ষণ॥ গভীরভাবে বিচলিত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিনজিয়াং প্রদেশে ক্যাম্পে আটক উইঘুর নারীদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের সংবাদ পাওয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে, এতে তারা গভীরভাবে বিচলিত। বুধবার বিবিসির একটি প্রতিবেদনে ক্যাম্পে আটকে রেখে উইঘুর ও অন্যান্য মুসলিম নারীদের ওপর কীভাবে ধর্ষণ ও যৌন নির্যাতন চালানো হচ্ছে সে বিষয়টি তুলে ধরা হয়।

বেশ কয়েকজন প্রাক্তন বন্দী এবং একজন প্রহরীর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারা জাতিগত উইঘুর এবং অন্যান্য মুসলিম নারীদের ধর্ষণ, যৌন নির্যাতন এবং নির্যাতনের অভিযোগের বিস্তারিত বর্ণনা করেছেন। তারা বিবিসিকে বলেছেন, তারা গণধর্ষণ, যৌন নির্যাতন এবং নির্যাতনের একটি সংগঠিত ব্যবস্থা সেখানে দেখেছেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের নৃশংসতা বিবেককে মর্মাহত করেছে। এ ধরনের কৃতকর্মের জন্য অবশ্যই গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। চীনকে ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তাৎক্ষণিক এবং স্বাধীন তদন্তের’ অনুমতি দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন